সিলেটের জৈন্তাপুর উপজেলার স্বাধীনতার সূবর্ণজয়ন্তী মেলা ২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা হল রুমে অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী মেলা ২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল- বশিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপার ভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী, ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মওলা চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন- জৈন্তাপুর অন লাইন প্রেসক্লাবের সভাপতি এম.এম রুহেল, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, নিজপাট ইউপি চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম।
পরে অতিথিরা মেলায় অংশ গ্রহণকারী প্রতিষ্ঠান সমুহের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-১৬




