মৌলভীবাজারের কমলগঞ্জে সারা দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে দিনব্যপী দেশের উত্তরণ উদযাপন অংশ হিসেবে প্রশাসনের আয়োজনে ‘স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে’ শীর্ষক আলোচনা সভা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিক্ষক বিলকিস বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সুমাইয়া আক্তার।

মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুর রহমান, পৌরসভার মেয়র, মো. জুয়েল আহমেদ, অফিসার ইনচার্জ মো, ইয়ারদৌস হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-২০