২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতির আনন্দ আর গৌরবের দিন।
দিবসটি উপলক্ষে বিশ্বের সকল বাঙালি বিশেষ করে সিলেট ও ফেঞ্চুগঞ্জের দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের প্রতি সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদ্যসাবেক সভাপতি জুনেদ আহমেদ।
শুভেচ্ছা বার্তায় মহান মুক্তিযুদ্ধের সকল শহিদ, বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও মুক্তিযুদ্ধে পক্ষে সহায়তাকারী সকলের প্রতি তিনি শ্রদ্ধা জানান।
তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নের বাংলাদেশকে গড়ে তুলছেন তারই সুযোগ্য কন্যা অনন্য মেধাবী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃত্বে এগিয়ে চলছে দেশের সামগ্রিক উন্নয়ন।
তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও সিলেট-৩ আসনের আগামী দিনের নৌকা প্রতীকের কান্ডারী যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মিসবাহ সাদাতের পক্ষ থেকেও তিনি শুভেচ্ছা জানান।
বাংলাদেশের পতাকা মুক্ত আকাশে উড়বে। বাংলাদেশের মানচিত্র বিশ্ব দরবারে আরও মর্যাদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ছাত্রনেতা জুনেদ আহমেদ।
সিলেটভিউ২৪ডটকম/কমা./পিডি




