মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সোস্যাল সায়েন্সেস এর উদ্যোগে ও মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় অর্জুনতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান।


স্কুল অব সোস্যাল সায়েন্সেস এর ডিন প্রফেসর দিলারা রহমানের সভাপতিত্বে ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ড মোহাম্মদ জহিরুল হক শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন পরিচালক ছাত্র কল্যান উপদেশ ও নির্দেশনা প্রফেসর আমিনা পারভিন।

বক্তব্য রাখেন স্কুল অব লাইফ সায়েন্সেস এর ডিন প্রফেসর ড. কামরুল ইসলাম, স্কুব অব বিজনেস এন্ড ম্যানেজমেন্টের ডিন প্রফেসর ড. খাইরুল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান প্রফেসর ড. জায়েদা শারমিন, অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর জহীর উদ্দিন আহমদ, বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. ফারজানা সিদ্দিকা, পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের প্রফেসর ড. শামিমা তাসনিম, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এ কে এম ফেরদৌস, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের এসোসিয়েট প্রফেসর ড. ফাহমিদা আক্তার, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর মোঃ এমদাদুল হক, পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর কানিজ ফাতেমা, মুজিব-জাহান রেডক্রিসেন্ট রক্ত কেন্দ্রের প্রোগ্রাম অর্গানাইজার কমল পদ পাল, পলিটিক্যাল স্টাডিজ এলামনাই এসোসিয়েশনের সহ-সমাজকল্যাণ সম্পাদক তানভীর আল হাসান, পিএসএস সোসাইটির সহসভাপতি মোঃ ইমন সরদার, সাধারণ সম্পাদক মনির হোসেন, শুভ আহমেদ, সঞ্চালনের সাবেক সহসভাপতি দীপ্ত রায়, সঞ্চালনের সভাপতি আশরাফুল আলম আকাশ, পিএসএস সমিতির সমিতির প্রমূখ।

দিনব্যাপী অনুষ্ঠিত কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৩