আমরা মুক্তিযোদ্ধার সন্তান ‘আমুস’ সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ উদ্যোগে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


এসময় সংক্ষিপ্ত বক্তব্যে আমুস নেতৃবৃন্দ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ। মুক্তিযুদ্ধ বাঙ্গালী জাতির জন্য একটি ঐতিহাসিক গৌরবোজ্জ্বল অধ্যায়। গৌরবময় এ মুক্তিযুদ্ধের মাধ্যমেই বিশ্ব দরবারে বাঙ্গালী যোদ্ধার জাতি হিসাবে পরিচিত লাভ করে এবং বাংলাদেশ নামক একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। লক্ষ প্রাণের বিনিময়ে এবং মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক এই স্বাধীন রাষ্ট্র পেয়েছি।

এসময় উপস্থিত ছিলেন- আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা শাখার সভাপতি মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক সুমন বাপ্পি, মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রহমান চৌধুরী রাজন, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি ডাঃ আবুল বাশার জুয়েল, আমুস সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা মাকছুদুর রহমান, উপদেষ্টা কৃষিবিদ দেবাশীষ শাহা, এমসি কলেজ শাখার সভাপতি ইমতিয়াজ আহমেদ, জেলার সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, মহানগর শাখার অর্থ সম্পাদক সিপন মাহমুদ চৌধুরী প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৮