‘মরহুম মঈন উদ্দীন ফাউন্ডেশন’ জাহাপুর (ইসলাম পুর) উদ্যোগে তাজপুরে টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

শুক্রবার বাদ জুমা তাজপুর বাজারে প্রতিষ্টাতা সভাপতি মোহাম্মদ মহি উদ্দীন সেলিম, দাতা সদস্য শাফরাজ মিয়া, তাজপুর বাজারের সাধারণ সম্পাদক সুহেল আহমদ, ৮ নং ওয়ার্ডের মেম্বার খালেদ আহমদ খুকু, সাহেদ উদ্দিনের প্রচেষ্টায় ও মঈন উদ্দীন ফাউন্ডেশন সহযোগিতায় টিউবওয়েলের কাজ শুরু করা হয়।


এতে উপস্থিত ছিলেন- ৬নং তাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, আক্তার আহমদ, সাহেদ উদ্দীন, ফরিদ আহমদ, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ নেতা আজিজুর রহমান সজ্জ্বলসহ তাজপুর বাজারের ব্যবসায়ী বৃন্দ।

উল্লেখ্য যে, মোহাম্মদ মঈন উদ্দীন ফাউন্ডেশন উদ্যোগে গত ১৮ মার্চ আনুষ্টানিক ভাবে কার্যক্রম শুরু করা হয়। জাহাপুর (ইসলাম পুর) গ্রামে অফিস কক্ষের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৫৮