নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধানর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী।
উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোহাম্মদ শাহজাহান ও সাধারণ সম্পাদক শুভাশীষ দে শুভ্র’র যৌথ সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, লন্ডন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসাইন আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান ও রিয়াজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক জাফর হোসেন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/লাভলু




