বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কার্যনির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কার্যনির্বাহী পরিষদের বৈঠক শাখা সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলমের পরিচালনায় লালদিঘিরপারস্থ মজলিস কার্যালয়ে বাদ মাগরিব অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর সংগ্রামী জননেতা মাওলানা রেজাউল করিম জালালী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫১ বছর পরও দেশের জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের জনগণ দিশেহারা হয়ে পড়েছে। অপরদিকে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পায়তারা করছে সরকার। তিনি দ্রব্যমূল্যে দাম নিয়ন্ত্রণে রাখা, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানান।
তিনি অবিলম্বে দলীয় মহাসচিব, দেশের লক্ষ জনতার হৃদয়ের স্পন্দন জননেতা আল্লামা মামুনুর হক সহ গ্রেফতারকৃত আলেম-উলামাদের মাহে রমজানের পূর্বেই নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ সভাপতি ডাঃ মাওলানা আব্দুল আহাদ, মাওলানা ক্বারী মুহাম্মদ সানা উল্লাহ, অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী, সহ সাধারণ সম্পাদক ডাঃ মাওলানা মোস্তফা আহমদ আজাদ, মোহাম্মদ আব্দুল গফফার, হাফিজ মাওলানা এখলাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কমর উদ্দিন, সহ বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল মান্নান আজাদ চৌধুরী, প্রচার সম্পাদক হাফিজ সিরাজ উদ্দিন, হাফিজ মাওলানা ফয়েজ আহমদ, কারী মাওলানা মিসবাউল হক, মোঃ সিকন্দর আলী, হাফিজ মাওলানা আক্তার হোসেন, মোঃ হারুন রশীদ, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ প্রমুখ।
নির্বাহী বৈঠকে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে মাহে রমজান উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- ৩১ মার্চ রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান। ৮ এপ্রিল তাকওয়া অর্জনে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল। এতে মেহমান হিসেবে উপস্থিত থাকবেন দলীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সামিউর রহমান মুসা, সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসেন ও নগরীর বিভিন্ন ওয়ার্ডে আলোচনা সভা ও ইফতার মাহফিলের সিদ্ধান্ত নেয়া হয়।
পরে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৬




