বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ।
বুধবার সিলেট সদর উপজেলার লামাকাজি পূর্বপাড়, তালুকপারা এলাকায় গরীব, দুস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন সমাজসেবী হাবিদা বেগম জ্যোস্না।
বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার ময়নুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিনের পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন - বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নজির আহমদ আজাদ, সহ-সভাপতি ডা: লোকমান হেকিম ও আব্দুল্লাহ সিরাজী প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০২




