সিলেটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশল ও কর্মপরিকল্পনা বাস্তবায়নবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) এলজিইডি সিলেটের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী হোসেন চৌধুরী।

সভায় ঢাকা ও সিলেটসহ সারা দেশের এলজিইডির জেলা কার্যালয়ের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন এলজিইডির প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন।


শেখ মোহাম্মদ মহসিন তাঁর বক্তব্যে এলজিইডির বিভিন্ন কাজে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং উন্নয়নের সুফল প্রান্তিক পর্যায়ে যথাযথভাবে পৌছে দেয়ার অহ্বান জানান। একই সাথে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সকল কাজে স্বচ্ছতা এবং সকল কর্মকর্তা-কর্মচারীর জাবাবদিহীতা নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

সভায় সিলেট এলজিইডি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী ইনামুল কবির, ফারুক আহমদ ও সহকারী প্রকৌশলী ইমতিয়াজ হোসেন প্রমুখ।

এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন দেশের বিভিন্ন জেলার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলীবৃন্দ।


সিলেটভিউ২৪ডিটকম / স.বি / ডি.আর