মৌলভীবাজারের কমলগঞ্জে তেতইগাঁও রশিদউদ্দীন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত চার শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহেনা বেগমের সভাপতিত্বে ও শিক্ষক হুমায়ুন রেজা সোহেলের পরিচালনায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন, সহকারী প্রধান শিক্ষক অনিল কুমার সিংহ, সহকারি শিক্ষক শৈল বাবু সিংহ ও ভুবন মোহন সিংহকে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন, ইসলামপুর পিএমপি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্যামাকান্ত সিংহ ও দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জয়ন্ত কুমার সিংহ।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, প্রাক্তন শিক্ষক আব্দুল মজিদ, নাট্যকার শুভাশীষ সিনহা সমীর, সাংবাদিক শাব্বির এলাহী, হাজী আব্দুল ওয়াহিদ, প্রধান শিক্ষক রনেন্দু দেব, প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ, প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস, প্রধান শিক্ষক খুরশেদ আলী, প্রাক্তন শিক্ষার্থী শাহাবুদ্দিন, কামাল হোসেন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-৩২




