শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কার্টুন বিষয়ক সংগঠন 'কার্টুন ফ্যাক্টরি'র ১১ তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী স্নেহাশিস পাল এবং সাধারণ সম্পাদক হিসেবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংবিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইমদাদুল হক মনোনীত হয়েছেন।

শনিবার (৯ এপ্রিল) দুপুরে সংগঠন থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টারে সংগঠনের এক সাধারণ সভায় ১১তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মাইশা আনান। এ সময় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি রেঁনেসা জামান, সহ-সভাপতি আর এম রাশীদ রহমান এবং রাফিদ রাহিম, সাংগঠনিক সম্পাদক এস এম রাফসান জানী।


নতুন কমিটিতে মনোনীত অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি স্থাপত্য বিভাগের শিক্ষার্থী তাহমিদ ফারহান , সহ-সাধারণ সম্পাদক সত্যজিৎ দাস, সাংগঠনিক সম্পাদক স্বপ্নীল অনিকেত, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইশতিয়াক হুদা, কোষাধ্যক্ষ তকী মোহাম্মদ ফয়সাল, সহ-কোষাধ্যক্ষ অমর্ত বিশ্বাস, প্রচার সম্পাদক অয়ন ভৌমিক, অংকন সম্পাদক রায়ান নূর রহমান খান, সহ-অংকন সম্পাদক কাজী সাকীয়ান মাহমুদ সানিম ও মোছাঃ নোশীন মাহজাবীন ফারাহ এবং প্রদর্শনী সম্পাদক আব্দুল্লাহ আল তায়্যিব।

কমিটির নবনির্বাচিত সদস্যরা জানান, সাংগঠনিক কার্যক্রম সামনে আরো বেগবান করার পাশাপাশি স্কেচবুকিং ও বিভিন্ন ওয়ার্কশপ এর আয়োজন করার চেষ্টা করবেন তারা।


সিলেটভিউ২৪ডিটকম / মাসুদ / ডি.আর