বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মীমভা সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় হাদার পার বাজারে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে, যুগ্ম আহবায়ক সালেহ আহমদ, দেলোয়ার হোসেন ও মাহবুব সাজুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী।
তিনি বলেন, দেশ আজ কঠিন এক সংকট মুহুর্ত পার করছে, দেশের জনগণ এই সংকট থেকে মুক্তি চায় তাই দেশের গনতন্ত্র পূর্ণরুদ্ধার করতে যুব সমাজ কে এগিয়ে আসতে হবে, দেশ নায়ক তারেক রহমান কে বীরের বেশে জন্ম ভুমিতে ফিরিয়ে আনতে জাতীয়তাবাদী যুবদল প্রস্তুত থাকতে হবে দেশের গনতন্ত্র ফিরিয়ে আনতে দেশনায়ক তারেক রহমান নির্দেশে দেশব্যাপী যুবদল কে তৃনমূল থেকে শক্তিশালী করার জন্য কাজ করা হচ্ছে। গোয়াইনঘাট উপজেলা যুবদলের প্রতিটি ইউনিটে ত্যাগী যোগ্যরা রয়েছে। আগামীর নেতৃত্ব হবে সে সকল ত্যাগীদের দিয়ে।
যুবদল নেতা বদরুল আলমের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক জাহিদ খান, জাহাঙ্গীর আলম, জিএম শফিক, সদস্য মাসুক আহমেদ, আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন শাহান,শামীম আহমদ, রুবেল মেম্বার, রেজওয়ান রাজু,জৈন উদ্দিন, আব্দুস শুকুর, আলী আমজদ, ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, হেলাল আহমেদ, আবুল কাশেম, আলিম উদ্দিন দুর্জয়, এম ওয়ারিস, নাহিদ,জাহেদ আহমদ, শুভ খান,আব্দু ছাত্তার, জাকারিয়া প্রমুখ। এছাড়া সভায় বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডিটকম / স.বি / ডি.আর




