দেবিদ্বার উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের আলোচনা সভা, ইফতার মাহফিল ও গুণী সংবর্ধনা সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকালে নগরীর ধোপাদিঘির দক্ষিণপারস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল বলেন, সমাজ গড়ার কাজে যারা নিয়োজিত থাকেন তার মহৎ মনের অধিকারী। সরকারের পাশাপাশি দেশের উন্নয়ন ও কল্যাণে যারা কাজ করেন তারাই প্রকৃত দেশপ্রেমিক।
তিনি বলেন, গুণী ব্যক্তিদের সম্মান প্রদর্শন করলে সমাজে গুণীজন সৃষ্টি হয়। দেবিদ্বার উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের শিক্ষা, চিকিৎসা, সমাজ সেবা সহ সকল মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে, তাদের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।
দেবিদ্বার উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের সভাপতি প্রকৌশলী একেএম জসীম উদ্দিন ভ‚ঁইয়া’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ রুহুল আমীনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতি সিলেট বিভাগের সভাপতি ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসার ডাঃ মোঃ আবেদ হোসেন।
অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতি সিলেটের সহ সভাপতি সাবেক অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ সাজিদুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি ও গুণীজন হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের উপদেষ্টা যথাক্রমে- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ প্রফেসার ডাঃ মোঃ আবু ইউসুফ ভুঁঞা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন ড. জসিম উদ্দিন আহমদ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ডেন্টাল সার্জন ও বিভাগীয় প্রধান রোটারিয়ান মোঃ মোসাদ্দেক হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও বিজ্ঞান অনুষদের প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, জেনেটিক এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভ‚ঁঞা।
অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনার সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় যথাক্রমে- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ প্রফেসার ডাঃ মোঃ আবু ইউসুফ ভুঁঞা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিসেস্টম লিমিটেড সিলেটের অবসরপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী একেএম জীসম উদ্দিন ভ‚ঁইয়া, সিলেট এম.সি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ তোফায়েল আহমদ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ডেন্টাল সার্জন ও বিভাগীয় প্রধান রোটারিয়ান মোঃ মোসাদ্দেক হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন ড. জসিম উদ্দিন আহমদ, মৎস্য ও বিজ্ঞান অনুষদের প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, মৎস্য ও বিজ্ঞান অনুষদের প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, জেনেটিক এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভ‚ঁঞা, সাবেক অধ্যক্ষ জি এম আরেফীন। এছাড়াও মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় দেবিদ্বার উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের সাবেক সভাপতি মরহুম ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান ও সাবেক উপদেষ্টা মরহুম হাজী মোহাম্মদ রমিজ উদ্দিন সরকার-কে।
ইফতার ও দোয়া মাহফিলে এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩২




