খুলনা বিভাগীয় কল্যাণ সমিতি, সিলেটের ইফতার ও দোয়া মাহফিল গতকাল শুক্রবার (১৫ এপ্রিল) নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে সম্পন্ন হয়েছে। এতে সমিতির সদস্যবৃন্দ ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিল শেষে খুলনা বিভাগীয় কল্যাণ সমিতি, সিলেটের ২০২২-২৩ বছরের জন্য উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী পরিষদ ও কার্যনির্বাহী সদস্যবৃন্দের সমন্বয়ে একটি কমিটি ঘোষণা করাহয়। উল্লিখিত মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে ডা. সৈয়দ মোহাম্মদ খসরু এবং মো. ফরহাদ হোসেন।
উল্লেখ্য, খুলনা বিভাগীয় কল্যাণ সমিতি চাকুরি, ব্যবসা ইত্যাদি নানাসূত্রে সিলেটে বসবাসরত খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতা বাড়ানোর লক্ষ্যে বছরব্যাপী নানা ধরনের কার্যক্রম গ্রহণসহ সামাজিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করে থাকে।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




