গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠন সিলেটের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নগরীর ধোপাদিঘীপাড়স্থ একটি কমিনিটি সেন্টারে এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক নাজমুস সাকিব এর সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সিলেট জেলা শাখার সভাপতি মোঃ শাহনেওয়াজ চৌধুরী রাহাত এবং যুগ্ম সাধারণ সম্পাদক আখতার হুসাইনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মোঃ আতাউল্লাহ্।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুজ জাহের, আব্দুল্লাহ আল মামুন সুজন, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী যুগ্ম সদস্য সচিব ডাঃ আজাদ আলী সুমন, গণঅধিকার পরিষদের সদস্য আবুল হাসান জীবন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র সহ সভাপতি আবির হোসেন, যুব অধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, সৈয়দ রাসেল মুন, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব, সহ সভাপতি নাহিদ উদ্দিন তারেক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এমএইচ সায়েম, মহানগর শাখার সভাপতি নুরুল হুদা লস্কর, সাধারণ সম্পাদক তারেক আহমেদ, যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব জুবায়ের আহমদ তুফায়েল, মহানগর শাখার আহবায়ক মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব ফখরুল ইসলাম প্রমুখ।
এতে গণঅধিকার পরিষদ, সিলেটের নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সিলেট এবং বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিলেটের ছয় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইসলামি সংগীত শিল্পী কলরব সিলেট শাখার আরাফাত আহমেদ এবং কাতিব গ্রুপের ইসলামি সংগীত শিল্পীগণ সংগীত পরিবেশন করেন এবং দোয়া পরিচালনা করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৩




