বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের শাহাপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী, শিক্ষানুরাগী হাবিবুর রহমান রুকনের ব্যক্তিগত উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) তার নিজবাড়িতে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শাহাপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাছিত।
মাহফিলে দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফম শামীম, সিলেট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট জুয়েল আহমদ, সমাজকর্মী এনায়েতুর রহমান রাজু, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী গুলশের, মো. তারা মিয়া, আশিকুর রহমান আশিক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, অর্থ সম্পাদক এসএম হেলাল, আমেরিকা প্রবাসী আনোয়ার মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মো. তাহের ইসলাম গিয়াস, সিলেটের ব্যবসায়ী মো. এনাম উদ্দিন, রুকন উদ্দিন খান, শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজমল হোসেন, সাবেক সভাপতি গোলাম সাহেদ চৌধুরী, সমাজকর্মী দিলাওর আহমদ, মোস্তাকুর রহমান জাব্বির, ইফতেখারুল ইসলাম, আতিকুর রহমান জুনেদ, কামরুল আমিন, মো. ছানু মিয়া প্রমুখ শরিক হন।
সিলেটভিউ২৪ডটকম/জেডআরজেড/এসডি-০৩




