জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল আনন্দ মিছিল করেছে।
পরে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে নতুন কমিটির নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন।
সোমবার রাত্রে নগরীর জিন্দাবাজারে এ আনন্দ মিছিল করেন তারা।
সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সেলিম আহমদ সাগর এর সভাপতিত্বে এবং সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল হক জাবেদ এর পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট মহানগর ছাত্রদলের সমাজসেবা বিষয়ক মুজিবুল হক রাহাত।
তিনি তার বক্তব্যে বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ছাত্রদল আগামী দিনের যে কোন আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করবে বলে আশা করছি।
উক্ত মিছিল শেষে সমাবেশে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক জয়দীপ চৌধুরী মাধব, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম, মহানগর ছাত্রদলের গণসংযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ নাঈম, জেলা ছাত্রদলের সদস্য মাসুম আহমদ, জেলা ছাত্রদল নেতা সাহিদুর রহমান সুমন, নাসিম আহমদ, মিজান আহমদ, কিবরিয়া হোসেন সামী, সিলেট সদর উপজেলা ছাত্রদলের সদস্য মাসুম আহমদ, ফরহাদ হোসেন, আবু বক্কর, মোকাব্বির হোসেন, রাশেদ আহমদ, মোঃ টিপু আহমদ, মোঃ দিদার আহমদ, জুনেল আহমদ, দিদার আহমদ, তানিম আহমদ, নাহিদ আহমদ প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩




