হবিগঞ্জের মাধবপুরে ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি মহিউদ্দীন আহম্মেদের সভাপতিত্বে সেক্রেটারী সাব্বির হাসানের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী আতিকুর রহমান, মেয়র হাবিবুর রহমান মানিক ,প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সাত্তার বেগ,কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফ আলী তাপস, ভেটেরিনারি সার্জন ডা. মিলন মিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সাল চৌধুরী, জনস্বাস্থ্য কর্মকর্তা হুমায়ুন কবীর, ডা. নাদিরুজ্জামান, পল্লী বিদ্যুৎতের এজিএম আজহারুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান হুমায়ুন কবীর, চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, আতাউল মোস্তফা সোহেল, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, শংকর পাল সুমন, আলাউদ্দিন আল রনি, আয়ুব খান, সানাউল হক চৌধুরী শামীম,রাজীব দেব রায় রাজু,জামাল মোঃ আবু নাছের,আবুল হোসেন সবুজ,হীরেশ ভট্রাচার্য্য, মিজানুর রহমান, অলিদ মিয়া, কে এম সামসুল হক, রাখাল দে, বিপ্লব আচার্য্য, আলমগীর কবীর, নাহিদুল ইসলাম, একরামুল আলম লেবু, মাহমুদুল হাসান রনি, ইলিয়াস কাঞ্চন তানহা প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন কে এম সামসুল হক।
সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-৪০




