সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, পবিত্র মাহে রমজান মাসে ইফতার বিতরণ একটি মহতি উদ্যোগ। এই পবিত্র মাসে অসহায় দরিদ্রের পাশে দাঁড়িয়েছে সেচ্ছাসেবক লীগ, কাজ করছে দরিদ্র মানুষের কল্যাণে।
এমপি হাবিব বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকালে দক্ষিণ সুরমার চণ্ডিপুলে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. নিজাম উদ্দিন-এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ চৌ. পরিচালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসর আজিজ, সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম,সাধারণ সম্পাদক এড.শামীম আহমদ, সহসভাপতি রাজ্জাক হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক মো. ছদরুল ইসলাম, সিলেট জেলা তাঁতী লীগের সহ-সভাপতি শাহীন আহমদ, জেলা তাঁতী লীগের দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, দক্ষিন সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি জাহিদুর রহমান নাজিম, সহ-সভাপতি শাহীন শাহ,শানুর আহমদ মেম্বার, মো: সালাউদ্দিন, গোলাম মোস্তফা পান্না,যুগ্ম সাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম রাসেল,সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান খোকন,দপ্তর সম্পাদক তাপস আহমদ,সিলট মহানগর যুবলীগ নেতা বদরুল আলম তুহিন,স্বেচ্ছাসেবকলীগনেতা জামাল আহমদ,রুমেল আলী,সুমন আহমদ,আনছার মিয়া,স্বেচ্ছাসেবকলীগ নেতা খালেদ আহমদ,সাদ্দাম হোসেন,সিলাম ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ জুবেল,সাধারন সম্পাদক জাহেদ আহমদ,ধর্ম বিষয়ক সম্পাদক রাহাত আহমদ লালাবাজর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো:রুহেল আহমদ,তেতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সোহান আহমদ,সহ সভাপতি হুশিয়ার আহমদ, তেতলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক জয়নাল আবেদিন ইমন প্রমুখ।
সিলেটভিউ২৪ডিটকম / স.বি / ডি.আর




