সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অসহায় এবং দুস্থদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) যুক্তরাষ্ট্র যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক সামছুর রহমান আওলা’র সার্বিক তত্বাবধানে তিন শতাধিক মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
এছাড়াও কাউন্সিলর আজাদের পরিবারের সদস্যরা ২০নং ওয়ার্ডের মজুমদারপাড়া এলাকায় চারশতাধিক পরিবারের হাতে ও সিলেটের সুরমা গেইটস্থ শেখ রাসেল এতিমখানার শতাধিক শিশুদের হাতে রমজানের ইফতার সামগ্রী তুলে দেন।
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ইফতার বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আল আজাদ, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি মুহিবুস সালাম রিজভী, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মোহাঃ মামুন আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুক, ২১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপলু, সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ফরহাদ খান সহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫




