সুনামগঞ্জের দিরাইয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন দিরাই রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় দিরাই পৌরসদরের জালাল সিটি সেন্টারে সংগঠনের সভাপতির অফিস কক্ষে রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি রুকনুজ্জামান জহুরী, জীবন সূত্রধর, নির্বাহী সদস্য শিশির অধিকারী, যুগ্ম সম্পাদক মুহিবুর রহমান, আকতার সাদিক, কোষাধ্যক্ষ রবিনূর চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিপংকর বণিক দিপু প্রমুখ।
সভায় বিগত মাসের কার্যক্রম পরিচালনা ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/এইচপি/এসডি-১৫




