‘মুসলিম হ্যান্ডস স্কুল অব একসেলেন্স-এর সিলেট এলামনাই ক্লাব’র উদ্যোগে নগরীর চৌহাট্টা এবং শাহজালাল উপশহরে ইফতার ও তরমুজ বিতরণ করা হয়েছে।
সিলেট নগরীর দাসপাড়া খাদিমনগর এলাকার মুসলিম হ্যান্ডস স্কুল অব একসেলেন্স-এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন এলামনাই ক্লাবের পক্ষ থেকে রবিবার (২৫ এপ্রিল) প্রথমে শাহজালাল উপশহরে শতাধিখ গরিব ও অসহায়দের মাঝে তরমুজ বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল জহুরুল কবির এবং এলামনাই ক্লাবের সদস্যগণ।
পরে নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রায় ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর




