পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শহরের কাপড়ের বাজার পরিদর্শন করেছেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ।

মঙ্গলবার সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদের নেতৃত্বে নগরীর কুমারপাড়া, নয়াসড়ক ও পূর্ব জিন্দাবাজারে বিপণী বিতান পরিদর্শন করেন সিলেট চেম্বার নেতৃবৃন্দ।


এসময় চেম্বার সভাপতি তাহমিন আহমদ বিভিন্ন কাপড়ের শো-রুম ও বিপণী বিতানে ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা ও বেচা-কেনার খোঁজখবর নেন। তিনি করোনা সংক্রমন রোধে সকল বিপণী বিতানে সুরক্ষামূলক ব্যবস্থা রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।

এছাড়াও তিনি ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের সার্বিক নিরাপত্তা বিধানে আইন-শৃঙ্খলা বাহিনীকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- সিলেট চেম্বারের পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), খন্দকার ইসরার আহমদ রকী, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, সদস্য মোঃ কয়ছর আলী প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৬