পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট ডিভিশন ফুটবল ক্লাব বাহরাইনের উদ্যোগে বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ ও সংগঠনের কর্মীদের সম্মানার্থে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দেশটির দারাজ এলাকায় আল জাহরা হল রুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। 
 
সংগঠনের সভাপতি শাহিন আহমেদের সভাপতিত্বে ও সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী ও রুমন আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ কায়েছ আহমেদ।


বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ দূতাবাস কর্মকর্তা তাছির উদ্দিন, ইঞ্জিনিয়ার আসিফ আহমেদ, মনজুর আহমেদ, আলা উদ্দিন নূর, মাজহারুল হক নয়ন, আব্দুস সত্তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বকুল সূত্রধর, আবুল বাশার, আলা উদ্দিন আহমেদ, আল আমিন, জসিম উদ্দিন, সুলেমান আহমেদ সুরমান, আনোয়ার হোসেন, এহসান এলাহী,  কামরান আহমেদসহ বাহরাইনে অবস্থানরত  বাংলাদেশ কমিউনিটির  রাজনৈতিক ও বিভিন্ন  সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরিশেষে দেশ জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন শাহ মোজাম্মেল আলী।

সিলেটভিউ২৪ডটকম/এএ/এসডি-০৬