পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চালিবন্দর যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকাল ৫টার দিকে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন চালিবন্দর যুব কল্যাণ সংস্থার সভাপতি এডভোকেট অরুপ শ্যাম বাপ্পী, সাধারণ সম্পাদক এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ চৌধুরী লিপু, দেবব্রত সী, সিনিয়র সহ-সভাপতি কাজী আব্দুল মুকিত সুমন, সিনিয়র সদস্য রাহাত তরফদার, সহ-সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ সানু, আমিনুর রহমান তাহমি, তৌহিদুর রাজা চৌধুরী, সজিব বৈদ্য, স্বপ্নীল প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস




