সিলেটের কৃতিসন্তান, সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সাংসদ আবুল মাল আবদুল মুহিতের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী।
রবিবার দুপুরে ১২টার দিকে আবুল মাল আবদুল মুহিতের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হলে সেখানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) ও পরিচালক (অর্থ ও হিসাব) মো. নঈমুল হক চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১




