১১৬ জন আলেম ও ১ হাজার মাদরাসার বিরুদ্ধে তথাকথিত গণকমিশনের শ্বেতপত্র প্রকাশ ও দুদকে জমাদানের মাধ্যমে এদেশের ধর্মপ্রাণ মানুষের প্রতি চরম ধৃষ্টতা প্রদর্শন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামেয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল রহ. সিলেটের মুহতামিম, উলামা পরিষদ বাংলাদেশের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুফতি মো: মুহিব্বুল হক গাছবাড়ী।
রোববার (১৫ মে) গণমাধ্যমমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন- আমি সরকারকে বলতে চাই, যারা এ রিপোর্ট করেছেন; তারা এদেশের মানুষের কাছে পূর্ব থেকেই বির্তকিত ও ধর্মদ্রোহী হিসেবে পরিচিত। এরা দেশের শান্ত পরিবেশকে বিনষ্ট করা এবং সরকারকে বেকায়দায় ফেলার জন্য এমন উস্কানিমূলক শ্বেতপত্র প্রকাশ করেছে। আমি উলামায়ে কেরাম ও সর্বসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে মাদরাসা মসজিদ ও উলামায়ে কেরামের হেফাজতের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করি।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর




