ছাতকে বন্যার্তদের মধ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
শনিবার দুপুরে ছাতক পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকায় নোটারী পাবলিক এডভোকেট আব্দুস ছালামের উদ্যোগে পানিবন্দী পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। দিনব্যাপী ওয়ার্ডের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে এসব খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর চৌধুরী, রুহুল ফেরদৌস পুলক, সুনামগঞ্জ জেলা উপ-দপ্তর সম্পাদক ও ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, ছাতক পৌর যুবদলের সদস্য সচিব আশরাফ চৌধুরী মাসুম, স্থানীয় আব্দুস শহিদ শাকিল, আলমগীর হোসেন আবির, হাফিজ সদরুল আমিন টিপু, হিফজুল ইসলাম সাগর, হাসান আহমদ, আতাউর রহমান, সাহেল আহমদ, জাহেদুল ইসলাম টিপু, ইমন আহমেদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এমএ/এসডি-৪০




