গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরীর নিজস্ব তহবিল থেকে গোয়াইনঘাট উপজেলায় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। 

 


আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে আব্দুল হাকিম চৌধুরীর নিজস্ব তহবিল ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির ধারাবাহিক ত্রাণ তৎপরতার অংশ হিসেবে উক্ত  ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। 

 

এব্যাপারে গোয়াইনঘাট উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আমিন জানান, চলতি বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে গোয়াইনঘাট উপজেলা বিএনপির উদ্যোগে গত ১৯ মে থেকে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে উপজেলার নন্দীরগাঁও, পূর্ব জাফলং,লেঙ্গুড়া, ডৌবাড়ী ও তোয়াকুল ইউনিয়নের হাওরাঞ্চলের অতিদরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শুকনো খাবার পৌঁছে দিয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক। এরই আলোকে উপজেলার তোয়াকুল ইউনিয়নের নিন্মাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে শুকনো খাবার পৌঁছেদেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

 


সিলেটভিউ২৪ডটকম/এমএএম/এসডি-৩৮