মানবসেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেক এর পক্ষ থেকে রবিবার বিকালে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের মটরঘাট এলাকার কুমারপাড়ায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট বিবেক সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দেব, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মিরর পত্রিকার সিনিয়র সাংবাদিক সঞ্জয় নাথ সঞ্জু।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের নির্বাহী সদস্য ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, ঝলক দে, সম্পদ দাস প্রমুখ।
অনুষ্ঠানে অর্ধশতাধিক বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন সিলেট বিবেক সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দনসহ অতিথিবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১




