বাংলাদেশের প্রথম সারির আর্থিক প্রতিষ্ঠান ডাচ বাংলা ব‍্যাংক ও দেশের ভ্রমণ শিল্পের স্বনামধন্য প্রতিষ্ঠান সিপার এয়ার সার্ভিস-এর মধ্যে  সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। 

এ সমঝোতার আওতায়, এখন থেকে ডাচ বাংলা ব‍্যাংক লিমিটেড-এর ভিআইপি, প্লাটিনাম, টাইটিনিয়াম, ভিসা-সিগনেচার, নেক্সাস, মাস্টার বা সমমানের কার্ড হোল্ডারগন সিপার এয়ার সার্ভিসের ‘প্রায়োরিটি সার্ভিস’ গ্রহণ করতে পারবেন।