হবিগঞ্জে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 


শনিবার (২৮ মে) দুপুরে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরীতে অবস্থিত দি প্যালেস রিসোর্টে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন- মন্ত্রীপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

 

এতে উদ্বোধনী বক্তব্য দেন- মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (সমন্বয়) মো. রাহাত আনোয়ার।

 

কর্মশালায় ইউরোপীয়ন ইউনিয়নের বাজেট প্রক্রিয়া সম্পর্কে তথ্য উপস্থাপন করেন মন্ত্রীপরিষদ বিভাগের ইউরোপীয় ইউনিয়ন ডিপ (ইউডি) বিভাগের ললি ভ্যালেন্টিনা লুসিজ ও শবনাম ইশরাত।

 

মন্ত্রীপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল (এনএসএসএস) বিষয়ে কর্মপরিকল্পনা তুলে ধরেন মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খালেদ হাসান।


সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-১২