জালালাবাদ থানা পুলিশ ৬টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ২টি মামলার পরোয়ানাভুক্ত মোট ৮টি মামলায় অভিযুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে।

 


জালালাবাদ থানার উপপরিদর্শক দেবাশীষ দেবের নেতৃত্বে পরিচালিত মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানে জালালাবাদ থানাধীন মোল্লারগাঁও গ্রামের মৃত নূর মিয়ার পুত্র মোঃ সামছুদ্দিন (পুতুল) (৫০) কে গ্রেফতার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামি ৬টি মামলায় ২৫ মাসের সাজাপ্রাপ্ত এবং আদালত কর্তৃক ২ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা প্রদানের আদেশপ্রাপ্ত। প্রায় ৪ বছর ধরে পালিয়ে বেড়ানোর পর পুলিশের অভিযানে নিজের বসতবাড়ি থেকে আসামি পুতুলকে গ্রেফতার করা হয়েছ।

 

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।