র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ সিলেটে পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারি ও এক পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করেছে।

বুধবার (১ জুন) সন্ধ্যায় সিলেটের জালালাবাদ থানাধীন মইয়ারচর গ্রামে অভিযান পরিচালনা করে ১৩ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারকৃত মকলিছ মিয়া (৪৮) জালালাবাদ থানার মইয়ারচর এলাকার বাসিন্দা মৃত সোনা উল্লাহর ছেলে।  


একই দিন অন্য এক অভিযানে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা সদর থেকে ৫৭ বোতল বিদেশি মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারকৃত মো. ছমির উদ্দিন (৪০) সুনামগঞ্জ জেলার ছাতক থানার দারগাখালী এলাকার বাসিন্দা মৃত জফর আলীর ছেলে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ওই দিনই আরেক অভিযানে সিলেট নগরীর মদিনা মার্কেট থেকে পুলিশ অ্যাসল্ট মামলার ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামিকে গ্রেফতার করে র‍্যাব-৯।

গ্রেফতারকৃত মো. রুমন আহমদ (২৮) সিলেটের বিমানবন্দর থানার পশ্চিম পীর মহল্লা এলাকার মৃত তজমুল হোসেনের ছেলে।

গ্রেফতারের পর আসামিকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম / অলি / ডালিম