বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ শান্তিগঞ্জ উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুন) সকালে শান্তিগঞ্জস্থ পরিকল্পনা মন্ত্রীর হিজল বাড়িতে শান্তিগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে সদস্য সচিব জয়ন্ত ব্যানার্জির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট বিশ্বজিত চক্রবর্তী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বিমান রায়, সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌরাঙ্গ পদ দাস, এডভোকেট রাধাকান্ত সূত্রধর, শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দিলীপ তালুকদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যােতিভুষন তালুকদার জন্টু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, যুগ্ম সাধারণ সম্পাদক সমিরণ দাস।
এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য ননী গোপাল দাস, বিজয় দাস, সমরেন্দ্র দাস, সমীর দাস, রনজিৎ সুত্রধর, জয়ন্ত তালুকদার পুল্টন, দিলিপ কুমার দাস, সুকুমার পাল, সমিরণ দাস, ফনি ভুষন দাস, নান্টু দাস, অজয় কুমার দেব, দেব দুলাল, চিত্ত রঞ্জন দাস, বিপুল দত্ত, বাদল দাস, অসিত দাস ও কেশব দেব, শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বিদুর চন্দ্র দাস, সদস্য জুয়েল দাস, হিন্দু মহাজোটর বিভাগিয় সাংগঠনিক সম্পাদক শোভন দেব, জেলা হিন্দু মহাজোটের সদস্য সচিব শৈলেন সুত্রধর প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এসকে/এসডি-১৭




