জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ ৫৯টি পরিবারের মধ্যে নগদ সহায়তা বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় চিকনাগুল ইউপিতে বন্যায় ক্ষতিগস্থদের বাড়ী বাড়ী গিয়ে সহায়তা পৌঁছে দেন যুবসমাজের প্রতিনিধি দলের সদস্য সমাজসেবী আফতাব আলী, বাদশাহ মিয়া, নজরুল ইসলাম, জামাল আহমদ, সোহেল ফারুক, মানিক আহমদ, আসাদুজ্জামান আসাদ, শাহেদ আহমদ, আলমঙ্গীর হোসেন, জাহিদুল ইসলাম, মঞ্জুর আহমদ, মামুন হোসেন জাকারিয়া প্রমুখ।
সহায়তা বিতরণকালে যুব সমাজের নেতৃবৃন্দরা জানান, আমরা যুবসমাজ সবসময় চেষ্টা করি মানুষের দুঃখ কষ্টগুলি ভাগাভাগি করে নিতে। আমাদের এই কার্যক্রম বাস্তবায়নে দেশের ও প্রবাসে থাকা সমাজসেবীগন এগিয়ে এসেছে বলে জানান।
সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-৩২




