ধর্মীয় প্রতিষ্ঠানে প্রবেশে নিষেধাজ্ঞা। প্রতিবেশীর সাথে চলাফেরা ও কথাবার্তা বললে ৫ হাজার টাকা জরিমানার আইন করেছে স্থানীয় পঞ্চায়েত। বির্ধর্মীদের সাথে আত্মীয়তা বজা রাখা ও গোত্রীয় পঞ্চায়েতের সিদ্ধান্ত না মানায় সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বাউশী গ্রামের সনাতন ধর্মালম্বী এক বৈষ্ণব পরিবারকে একঘরে করে রাখতে এমন অদ্ভুদ নিয়ম চালুর অভিযোগ পাওয়া গেছে।

 


জোরপূর্বক জায়গা সম্পত্তি দখল ও সাঁকো নির্মাণে বাঁধা দেয়ায় সংখ্যালঘু পরিবারকে মারধর ও এক নারীকে শ্লীলতাহানির ভিডিও ভাইরাল হয়েছে। নারীর উপর এমন মধ্যযুগীয় হামলা নিয়ে চলছে আলোচনা সমালোচনা।

 

এদিকে নারীর উপর সহিংস আক্রমন ও শ্লীলতাহানির ঘটনায় জড়িতদের গ্রেফতার ও  শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাসী ও ভুক্তভোগী পরিবার।

 

মঙ্গলবার দুপুরে দিরাই পৌরসভার অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে জানানো হয়, গত ২৯ মে উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসী গ্রামে বৈষ্ণব পরিবারের উপর একই গোত্রের লোকদের বর্বরোচিত হামলা করা হয়। এসময় দিপক বৈষ্ণব ও তার স্ত্রীর ময়না রাণীর বৈষ্ণবের উপর চড়াও হয় স্থানীয় পঞ্চাতের লোকেরা।

 

এক পর্যায়ে তারা দেশী অস্ত্র দিয়ে দিপক বৈষ্ণবকে মারধর ও তার স্ত্রীর ময়না বৈষ্ণবকে শ্লীলতাহানি করার অভিযোগ করা হয় বলে জানান বক্তারা।

 

বক্তারা বলেন, হামলায় আহত ময়না বৈষ্ণব অন্যত্র কাজ করে তিনটি ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে। একটি ছেলে শাহজালাল ভার্সিটি, আরেকটি এমজি কলেজ ও অন্যজন একটি টেকনিক্যাল কলেজে অধ্যায়নরত থাকলেও মিথ্যা একাধিক মামলা দিয়ে হয়রানি ও বাড়ি ছাড়া করে রেখেছে স্থানীয় প্রভাবশালী মহল।

 

হামলা ও শ্লীলতাহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হলেও জড়িতরা জামিনে বের হয়ে মামলা প্রত্যাহার করতে সংখ্যালঘু পরিবারকে হুমকি দিয়ে আসছে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির শাল্লা উপজেলার সভাপতি এইচ এম দুলদুল চৌধুরী, নিরেশ চন্দ্র বৈষ্ণব, নারী নেত্রী রেনুকা বেগম, হেলেনা বেগম খেলা, মালতি দাস, নির্যাতিত ময়না রাণী বৈষ্ণব, ছেলে দীপ্ত বৈষ্ণব, সত্যজিৎ বৈষ্ণব প্রমুখ।

 

এ ব্যাপারে দিরাই থানার ওসি সাইফল আলম বলেন, এই ঘটনায় আদালতে উভয় পক্ষের মামলা রয়েছে। আসামিরা জামিনে রয়েছে। তদন্ত চলমান নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে 
চার্জশিট দাখিল করা হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/এসএনএ/এসডি-১৯