এক দশক পূর্তি উপলক্ষে বিক্রয় ডট কম সিলেটের গ্রাহকদের জন্য বেশ কিছু সুবিধা নিয়ে এসেছে। বিক্রয় ডট কমে সকল পণ্যের বিজ্ঞাপন বিনামূল্যে দেয়া গেলেও কিছু ক্যাটাগরি যেমন গাড়ির বিজ্ঞাপনের জন্য লিস্টিং ফি প্রযোজ্য ছিল, জুন মাস থেকে যা সিলেটের গ্রাহকদের জন্য এখন ফ্রি।

প্রতিমাসে গ্রাহকগণ আড়াই লক্ষেরও বেশি বিজ্ঞাপন পোস্ট করে থাকেন, যার মধ্যে সিলেট থেকেই পোস্ট করা হয় প্রায় ১৫ হাজার বিজ্ঞাপন। এছাড়াও সিলেটের প্রায় ২০০ ছোট এবং মাঝারি উদ্যোক্তা অনলাইন শপ খুলে ব্যবসা পরিচালনা করছেন।  এক দশক পূর্তি উপলক্ষে বিক্রয় ডট কম সিলেটে ব্যবসার পরিধি বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে নিয়েছে আরও বেশ কিছু উদ্যোগ যেমনঃ ব্যবসায়ীদের জন্যও বিক্রয় ডট কম দিচ্ছে কম খরচে অনলাইন শপ খোলার সুবিধা।  


২০১২ সালে যাত্রা শুরু করা বিক্রয় ডট কম বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস হিসেবে আত্নপ্রকাশ করে। মাসে ত্রিশ লক্ষেরও বেশি মানুষ বিক্রয় ডট কম ভিজিট করে থাকেন। রয়েছে নতুন এবং ব্যবহৃত জিনিসের এক বিশাল সংগ্রহ, যা বাংলাদেশের যেকোনো জায়গায় প্রয়োজনীয় পণ্য বেচাকেনা সহজ করে দেয়। যানবাহন থেকে শুরু করে মোবাইল ফোন, বাসা, ল্যাপটপ, পোষা প্রাণী, এক কথায় বিক্রয় ডট কম-এ সবকিছুই বেচাকেনা করা যায়।


সিলেটভিউ২৪ডটকম / ডি.আর