সিলেটের জৈন্তাপুরে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপজেলা কমিটির শপথ অনুষ্ঠিত।

 


বাংলাদেশের গারো, হাজং, খাসিয়া, কোচ, ডালু, বানই, হোদি, বর্মন, মনিপুরি, ইরং, মুন্ডা, সাঁওতাল, মাহালি, ভ‚মিজ, খারিয়া, বরাইক, ঝরাসহ বিভিন্ন সমতল আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারীদের সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের জৈন্তাপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ নামা অনুষ্ঠান অনুষ্টিত হয়।

 

বৃহস্পতিবার বিকাল ৪টায় জৈন্তাপুর উপজেলার তোয়াসীহাটিস্থ খাসিয়া সেবা সংঘের কার্যালয়ে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সিলেট সদর উপজেলা কমিটির চেয়ারম্যান দানেশ সাংমা।

 

এসময় আরও উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলার ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্ঠা বিশ্বজিৎ সুমের, খাসিয়া সেবা সংঘের সভাপতি শংকর খৈরাম সহ অত্র সংগঠনের নেতৃবৃন্দরা।

 


সিলেটভিউ২৪ডটকম/আরকেএস/এসডি-২০