বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, মরহুম পংকি খানের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিভিন্ন মহলের নেতৃবৃন্দ।
শোক প্রকাশকারীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, বিশ্বনাথ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, ডেপুটি কমান্ডার রণজিত চন্দ্র ধর ধর, শ্রীশ্রী শনি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পিনাক চক্রবর্তী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-২৯




