সিলেট সিটি কর্পোরশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল, শিরনী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুন) মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফিরাত কামনা করে সিলেট মহানগরের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বাদ যোহর দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল শিরনী বিতরণ করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জুনেদ আহমদ শওকত, মহানগর যুবলীগ সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল খাবির, আব্দুল করিম চৌধুরী, নজরুল ইসলাম, মহানগর যুবলীগ নেতা সায়েম আহমদ, এ, এস, সাদাত, মুছাদ্দিকুন নবী, ইলিয়াছ দিনার, মুফতি আবেদ, লিটন আহমদ, নজরুল ইসলাম, ফয়সল আহমদ তাফাদার, মাসুদ আহমেদ, ঝুনাইদ আহমদ ঝুনু প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৭




