সিলেট জেলা ও বিমানবন্দর থানা শ্রমিকদলের পক্ষ থেকে বন্যা কবলিত সিলেট শহরতলীর বাইশ টিলা এলাকার গ্রামগুলোতে ত্রাণ বিতরণ করা হয়েছে।

 


বুধবার ত্রাণ বিতরণের মাধ্যমে বিমানবন্দর থানা শ্রমিকদলের কার্যক্রম শুরু হয়। এরকম ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. এনামুল হক চৌধুরী।

 

এছাড়াও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট খোকন আহমেদ, সিলেট জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম ফয়সল, বিমানবন্দর থানা শ্রমিকদলের  সভাপতি শেখ রাসেল, সাধারণ সম্পাদক শাহরিয়ার খান সাহেদ, সহ-সভাপতি রাজু আহমেদ, সহ-সভাপতি খিজির আলী, সহ-সভাপতি মো. সোহাগ, সহ সভাপতি আনু মিয়া, সহ-সভাপতি মোঃ সাজু রহমান, সহ সভাপতি হারুন মিয়া, সহ সভাপতি শামিম আহমেদ, সহ সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ নুর,সহ- সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক জুয়েল আহমেদ, প্রচার সম্পাদক মোঃ সুমন ও সদস্য নোমান আহমেদ প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৭