পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার বন্যার্ত প্রায় অর্ধশতাধিক পরিবারের মধ্যে ইংরেজী ভাষা ও কারিগরি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান লার্ণিং পয়েন্টের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জুন) উপজেলার দৌলতপুর ইউনিয়নের চাউলধনী স্কুল অ্যান্ড কলেজ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া ৪৩টি পরিবারের মধ্যে অর্থ বিতরণ করেন লার্ণিং পয়েন্টের প্রতিষ্ঠাতা প্রধান ও বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক ইংরেজী প্রভাষক মঈন উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- লার্ণিং পয়েন্টের সিনিয়র কম্পিউটার ইন্সট্রাক্টর সালিক মিয়া, স্পোকেন ইংলিশ টিচার মুমিন আহমেদ, এডমিশন অফিসার বেলায়েত হোসেন বেলাল, অফিস এক্সিকিউটিভ ইলিয়াস আলী, ইংলিশ টিচার রাকিব আহমেদ, অফিস কর্মকর্তা আবু হানিফা, চাউলধনী স্কুল এন্ড কলেজের শিক্ষক শফিক আহমেদ পিয়ার।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-০১




