বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সিলেট ফেঞ্চুগঞ্জ উপজেলার পশ্চিম কর্মদা গ্রামে ত্রাণ বিতরণ করা হয়েছে।

 


সোমবার বিকালে ১৫০ পরিবারের মাঝে ৫ কেজি করে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়।

 

ত্রাণ সামগ্রী বিতরণকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন বলেন, আমরা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। এই পর্যন্ত সরকার থেকে ৬৬ মেট্রিক টন চাল ৫ ইউনিয়নে ভাগ করে দেওয়া হয়েছে। ৫০০ পকেট শুকনো খাবার এবং ১০ লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে শিশু খাদ্য ও গু খাদ্য কিনে আশ্রয়কেন্দ্রে বিতরণ করা হয়েছে। আতংক হওয়ার কিছু নেই, আপনাদের পাশে সরকার আছে। পাশাপাশি প্রবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দ বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

 

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- দারিদ্র বিমোচন কর্মকর্তা নিজামুল হক, সহকারী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বদিউজ্জামান, মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড ফেঞ্চুগঞ্জ উপজেলার সভাপতি মো. আব্দুল হাই নন্না মিয়া।

 


সিলেটভিউ২৪ডটকম/আইএ/এসডি-৪২