পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার হরিকলস ও মজলিস ভোগশাইল গ্রামের বন্যার্ত ৮০টি পরিবারের মধ্যে যুক্তরাজ্য প্রবাসী ও শিক্ষানুরাগী শফিক উদ্দিনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে হরিকলস গ্রামস্থ শফিক উদ্দিনের নিজ বাড়িতে বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- জনপ্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি পেয়াজ, ২ কেজি আলু, ১ কেজি লবন ও ১ লিটার তেল।
হরিকলস গ্রামের মুরব্বী মোশাহিদ আলীর সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।
এসময় এলাকার মুরব্বী মদরিছ আলী, জমশেদ আলী, সমাজকর্মী আসকির আলী, তোরাব আলী, সংগঠক আয়াছ আলী, জায়েদ মিয়া প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-২৭




