সিলেট নগরীর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ হোসেনের মাতা মোছা. ছেমনা আফরোজ বেগম মৃত্যুবরণ করেছেন।

 


তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

সোমবার (৪ঠা জুলাই) দুপুরে পৌনে ১২ টায় রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন সহ শুভাকাঙ্ক্ষী  রেখে গেছেন।

 

তাছাড়াও নেতৃবৃন্দ, রবিবার (৩ জুলাই) হরিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত মহানগর যুবলীগ নেতা সুবেদুর রহমান মুন্নার একমাত্র সন্তান ফাহিম রহমান অমি ও তার বন্ধুদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৪