নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে চলমান ত্রান ও খাদ্য বিতরনের অংশ হিসেবে সোমবার দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও বন্যাদুর্গতদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।  

 



খাদ্য বিতরণকালে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন গাইনী ও প্রসুতি বিভাগের রেজিস্ট্রার ডাঃ মুনতাসীর আলম রাহিমী। আরো উপস্থিত ছিলেন সিলাম ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার রেহানা বেগম। ত্রাণ বিতরণ কার্যক্রমে সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান সর্বাত্মক সহোযোগিতা করেন। সিলাম ইউনিয়নের সিলাম ৭ নং ওয়ার্ড মোল্লার চক ও সরকারচক এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। বন্যার শুরু থেকেই নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই কার্যক্রম পুরো সিলেটে চলমান রয়েছে। 


সিলেটভিউ২৪ডটকম/ইআ