সিলেট জেলার ছাত্রলীগ নেতা সৈয়দ মোস্তাকিম উজ্জামান উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমা, সদর উপজেলা, জকিগঞ্জ ও বালাগঞ্জের বানভাসি মানুষদের মধ্যে নগদ অর্থ, রান্না করা খাবার, বোতলজাত বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।

 


গতকাল বুধবার (৬ জুলাই) দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নে ৩০০টি পরিবারে ও জকিগঞ্জ উপজেলার বিরম্ম ইউনিয়নের ৫০০টি পরিবারকে খাবার সহ নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া সিলেট সদর উপজেলার শিবের বাজারে ২৫০ পরিবারকে খাবার, বিশুদ্ধ পানি, নগদ অর্থ ও বন্যার্তদের মধ্যে খাবার, বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়। 

 

এ সময় ছাত্রলীগ নেতা সৈয়দ মোস্তাকিম উজ্জামান বলেন অসহায় বানভাসী মানুষদের পাশে আমার ও আত্মীয় স্বজনের সহযোগিতায় বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমার এ উদ্যোগে আমাকে যারা সহযোগিতা করেছেন তারা হলেন- সৈয়দ সাকের উজ্জামান, সৈয়দ হেলাল উদ্দিন, সৈয়দ আব্দুল মুকিত, সৈয়দ আব্দুল মান্নান, মইনুল ইসলাম। 

 

তাঁরা আমার এই কাজে সহযোগিতা করায় ও বানভাসিদের পাশে দাঁড়ানোর জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলেই যাতে বানভাসি ও বন্যার্তদের পাশে দাঁড়ান সেজন্য আমি অনুরোধ জানাই।

 

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের আবু তাহের, মহানগর ছাত্রলীগে মেহরাব আহমেদ সিরাজ, জকিগঞ্জ উপজেলার সিভিল ইঞ্জিনিয়ার তাফসির আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলার ছাত্রলীগের আলেক আহমেদ প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি-১২