সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য প্রভাষক বদরুল আলমের পিতা লতিউর রহমান (লতি) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ সহ নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বুধবার (৬ জুলাই) রাত সাড়ে ৮ টার সময় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
তিনি ২ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা বৃহস্পতিবার (৭ জুলাই) বাদ যোহর সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছালিয়া কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১




